April 25, 2026, 2:56 pm
শিরোনাম :
পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কেমিক্যাল মিশ্রিত ৩,৩৬০ কেজি আম জব্দ যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শিহাব মোল্লার দোয়া প্রার্থনা হাতিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আগমন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন বর্নি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন: তৃণমূলে ঐক্য ও শক্তি বাড়ানোর আহ্বান বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডিমলায় তেলের ‘ফুয়েল কার্ড’ পদ্ধতি: শৃঙ্খলার মাঝেও সাধারণ জনগণের দীর্ঘশ্বাস!

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরিফ হোসেন জেলা প্রতিনিধি নোয়াখালী

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোঃ আরিফ হোসেন
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রব পাটোয়ারী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে এ ঘটনা ঘটে। তামান্না ওই বাড়ির সৌদি প্রবাসী বাদলের স্ত্রী এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান মুন্সি বাড়ির বাহার উল্যাহর মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বাদল ও তামান্নার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে তামান্নার মনোমালিন্য দেখা দেয়।
বৃহস্পতিবার দুপুরে তামান্নার শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন।

পরে বাড়িতে ফিরে তামান্নাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিঁড়িঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশেকে খবর দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা