April 19, 2026, 2:45 pm
শিরোনাম :
লোহাগাড়ায় রেকর্ড ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ মিনিট বিদ্যুৎ—তাও টুকরো টুকরো, চরম ভোগান্তিতে জনজীবন নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪ কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আটক, চালককে আদালতে প্রেরণ খুলনায় পুলিশ কনস্টেবল নিহত আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-০১, আহত-০২ নোয়াখালী সদরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে সুন্দরগঞ্জে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

খুলনায় পুলিশ কনস্টেবল নিহত

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবলের নিহতের ঘটনা।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) শনিবার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য।
তবে সম্রাটের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিজের ব্যবহার করা অস্ত্রে সম্রাট গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা