June 13, 2026, 5:30 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

বর্নি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন: তৃণমূলে ঐক্য ও শক্তি বাড়ানোর আহ্বান

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

বর্নি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন: তৃণমূলে ঐক্য ও শক্তি বাড়ানোর আহ্বান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) আয়োজিত এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ এবং বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির।
এছাড়াও অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মোল্লা, সদস্য সচিব আমিনুল ইসলামসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলনকে সফল করে তোলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি তার তৃণমূল কর্মীদের মধ্যে নিহিত। তাই প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।
সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সঞ্চার হয়েছে বলে জানা যায়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা