April 19, 2026, 2:45 pm
শিরোনাম :
লোহাগাড়ায় রেকর্ড ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ মিনিট বিদ্যুৎ—তাও টুকরো টুকরো, চরম ভোগান্তিতে জনজীবন নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪ কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আটক, চালককে আদালতে প্রেরণ খুলনায় পুলিশ কনস্টেবল নিহত আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-০১, আহত-০২ নোয়াখালী সদরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে সুন্দরগঞ্জে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-০১, আহত-০২

রেজাউল করিম রিয়াদ লামা উপজেলা প্রতিনিধি

আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-০১, আহত-০২

১৮ এপ্রিল ২০২৬ শনিবার ।
রেজাউল করিম রিয়াদ ।
লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা ।

বান্দরবানের আলীকদম উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজ সংলগ্ন ১নং ভিউ পয়েন্ট এলাকায় (আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।)

জানা যায়, কুরুকপাতা বাজার থেকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদমের দিকে আসছিল। পথে চালকের চোখে পোকা ঢুকে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও একটি সিএনজি চালকের সহায়তায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব মুরং (৭০) নামে এক যাত্রী মারা যান। তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।

আহতরা হলেন মোটরসাইকেল চালক রিংরাউ মুরং (২০), তিনি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়া এলাকার বাসিন্দা এবং অপর যাত্রী লংপং মুরং (৩৫), তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।

বর্তমানে আহত দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।
ঘটনার খবর পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা