May 28, 2026, 5:50 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধর্মপাশায় জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ

ধর্মপাশায় জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে ইউনিয়নের গাবী গ্রামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দুই থেকে তিন শতাধিক স্থানীয় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি এনামুল হক। তিনি ইসলামী মূল্যবোধে পরিচালিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সংগঠনের ভুমিকা তুলে ধরেন এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্থানীয় নেতা জনি তালুকদার। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী সমাজব্যবস্থা অনুসরণের কোনো বিকল্প নেই। তারা জনগণের সহযোগিতা কামনা করে সমাজে শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম—এর মূল লক্ষ্য মানুষের মধ্যে ন্যায় ও সহমর্মিতা সৃষ্টি করা। কর্মী সম্মেলনের মাধ্যমে স্থানীয় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা