May 28, 2026, 5:49 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্যবসায় ও মানবিক বিভাগ

Reporter Name

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্যবসায় ও মানবিক বিভাগ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃশ্রেণি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর প্রাণবন্ত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগ এবং নবম শ্রেণির ব্যবসায় ও মানবিক বিভাগ।

প্রথমে ব্যাট করে বিজ্ঞান বিভাগ নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ১১৩ রান। জয়ের লক্ষ্যে ১১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ব্যবসায় ও মানবিক বিভাগ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মাত্র সাত উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। ফলে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো: মাহমুদুল হক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সনাতন কুমার

সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল

শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটি

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. মফিজ উদ্দিন

শিক্ষক শরিফুল ইসলাম হাবিব

ধারাভাষ্যকার ও অনুষ্ঠান আয়োজনকারী রিফাত আহমেদ

অন্যান্য শিক্ষক–কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ

সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়া এ ফাইনাল খেলায় অতিথিবৃন্দ বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।

ডা. মোহাম্মদ মাহমুদুল হকর বক্তব্য
তিনি বলেন:
“খেলাধুলা মানুষের মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী সুশৃঙ্খল, মানবিক ও দায়িত্বশীল মানুষ হতে পারে। আগামীতে ধানগড়া উচ্চ বিদ্যালয়ে আরও বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। রিফাত আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অনৈতিকতা থেকে দূরে রাখা সম্ভব। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নিয়মিত খেলাধুলায় অংশ নিক—এটাই আমাদের প্রত্যাশা।”

প্রধান শিক্ষক জনাব সনাতন কুমারের বক্তব্য তিনি বলেন:
“আমরা চাই পরীক্ষার পর শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের ক্রীড়া আয়োজন করা হোক। এমন টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তারা পড়ালেখাতেও বেশি মনোযোগী হয়। ধানগড়া উচ্চ বিদ্যালয় যেন নিয়মিত এ ধরনের আয়োজন করে—এর জন্য আমরা সর্বোচ্চ সহায়তা করব। বিদ্যালয় আরও এগিয়ে যাক এবং শিক্ষার্থীরা উন্নত ভবিষ্যত গড়ুক—এই কামনা করি।”

সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল
তিনি বলেন:
“এতো সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে রিফাত আহমেদকে অভিনন্দন, যিনি নিবেদিতভাবে টুর্নামেন্টটি সফল করতে কাজ করেছেন। আমরা আশা করি আগামীতে আরও বৃহত্তর পরিসরে এবং আরও অংশগ্রহণের সঙ্গে এমন আয়োজন হোক। যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মো. মফিজ উদ্দিনের মন্তব্য
তিনি বলেন,
“আজকের ফাইনাল খেলায় শিক্ষার্থীরা সুন্দরভাবে খেলবে—এই আশাই করছি। এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এবং আগামীতে এই ধরনের টুর্নামেন্ট আরও বড় পরিসরে করা উচিত।”

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ধানগড়া উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা