July 30, 2026, 6:03 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সরকার

রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সরকার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা মো. ওমর ফারুক তার মেয়ে ফাহিমা খাতুন (১৭) এর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ফাহিমা স্থানীয় চালাইখোলা দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকাকালে ফাহিমা খাতুনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর পাশের বসতঘরের ভেতরে দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান স্বজনরা।

পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায়, ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে ফাহিমা। দ্রুত তাকে নামিয়ে দেখলে তিনি আর বেঁচে নেই বলে নিশ্চিত হন পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে তারা নিশ্চিত নন। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা-সমালোচনা চলছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা