April 25, 2026, 4:48 pm
শিরোনাম :
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কেমিক্যাল মিশ্রিত ৩,৩৬০ কেজি আম জব্দ যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শিহাব মোল্লার দোয়া প্রার্থনা হাতিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আগমন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন বর্নি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন: তৃণমূলে ঐক্য ও শক্তি বাড়ানোর আহ্বান বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক ও বালিকা) টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান এবং ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি গোলাম কাউসার এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন রিফাত রহমান।

টুর্নামেন্টে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত বালক ১০টি ও বালিকা ১০টি দল অংশগ্রহণ করছে।

প্রথম দিনের খেলায় বালক বিভাগের প্রথম ম্যাচে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও হাতিম হাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল প্রতিদ্বন্দ্বিতা করে। বালিকা বিভাগের ম্যাচে ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও চর ব্রহ্মগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা