April 17, 2026, 1:16 pm
শিরোনাম :
নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু

​সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ পরিবারের সব পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কোরআন শরীফ

​শহিদুল ইসলাম প্রতিনিধি নীলফামারী

​সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ পরিবারের সব পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কোরআন শরীফ

​শহিদুল ইসলাম প্রতিনিধি নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার নিয়ামতপুর (ভজে পাড়া) গত রাত ৩০/০৩/২৬ গভীর রাতে মহল্লায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি পরিবারের বসতবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলেও ধ্বংসস্তূপের মাঝে অলৌকিকভাবে অক্ষত রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজে পাড়া এলাকায় গত রাতে ১ টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ওই এলাকার ছয়টি দরিদ্র পরিবারের শোবার ঘর, রান্নাঘর, মজুদকৃত ধান-চাল এবং আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

​অলৌকিক ঘটনা আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘরের টিন ও কাঠের আসবাবপত্র গলে কয়লা হয়ে গেছে। কিন্তু ধ্বংসস্তূপ সরানোর সময় দেখা যায়, একটি পুড়ো ঘরের ভেতর থাকা পবিত্র কোরআন শরীফটি একদম অক্ষত অবস্থায় রয়েছে। আগুনের লেলিহান শিখা চারপাশের সবকিছু ভস্মীভূত করলেও কোরআন শরীফটির একটি পাতাও স্পর্শ করতে পারেনি। এই অলৌকিক ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক মানুষ তা দেখার জন্য ভিড় জমান।

মোকসেদুল ইসলাম বলেন, গভীর রাতে আগুন লাগায় কোনমতে পরিবারের লোকদের নিয়ে ঘর থেকে বের হতে পারলেও ঘরের কোন আসবাবপত্র টাকা পয়সা অন্যান্য আসবাবপত্র ঘরের ভিতরে রয়ে যায়। কিছুই বের করতে পারিনি,
আমরা সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসে থাকা ছাড়া কোন উপায় নেই। আমাদের পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে গেছে।

​সব হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারগুলো বর্তমানে চরম সংকটে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা