April 17, 2026, 10:30 am
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

নীলফামারী জলঢাকায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ: ২২৬ শিক্ষার্থীর হাতে উঠল সম্মাননা পুরুষ্কার

​শহিদুল ইসলাম নীলফামারী

নীলফামারী জলঢাকায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ: ২২৬ শিক্ষার্থীর হাতে উঠল সম্মাননা পুরুষ্কার

​শহিদুল ইসলাম নীলফামারী

আজ ১৪/০৪/২০২৬ জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,জেলা নীলফামারী এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জলঢাকা সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে চতুর্থ থেকে দশম শ্রেণির ২২৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় মেধা স্মারক ও উপহার।

​অনুষ্ঠানে ট্যালেন্টপুলে চারজন শিক্ষার্থী বিশেষ সাফল্য অর্জন করে এবং প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নীলফামারী জেলা শাখা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সভাপতি মো:রেজাউল করিম তার উদ্বোধনী বক্তব্যে বলেন:

​”আজকের এই আয়োজন কেবল পুরস্কার বিতরণের জন্য নয়, বরং আগামী দিনের সুনাগরিক গড়ার একটি ক্ষুদ্র প্রয়াস। কিশোরকন্ঠ ফাউন্ডেশন চায় প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত হোক। আমরা বিশ্বাস করি, আজকের এই ২২৬ জন মেধাবী শিক্ষার্থীই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি সাইদুল ইসলাম। তিনি বলেন

​”পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়া জরুরি। কিশোরকন্ঠ মেধাবৃত্তি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে সাহায্য করছে। ল্যাপটপ বা ক্রেস্ট বড় কথা নয়, এই স্বীকৃতি তোমাদের যে আত্মবিশ্বাস যোগাবে, তা ভবিষ্যতে আরও বড় অর্জনে সহায়ক হবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকলেছুর রহমান, আহমদ রায়হান, জাকির হোসেন রঞ্জু,সাব্বির রহমান, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিরা বক্তব্য রাখেন। তারা বলেন

​”পড়ালেখার কোনো বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে ল্যাপটপের মতো পুরস্কার শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করবে। কিশোরকন্ঠ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

জলঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি তার হাতে শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার ক্রেস্ট তুলে দিয়ে বলেন বলেন

​”মেধাবীদের মূল্যায়ন করা আমাদের সামাজিক দায়িত্ব। নীলফামারীর এই কৃতি সন্তানদের উৎসাহিত করার এই ধারা অব্যাহত থাকুক। শিক্ষার্থীদের উচিত পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করা।”

শিক্ষার্থীদের অনুভূতি পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া এক শিক্ষার্থী জানায়, “ল্যাপটপ জেতাটা আমার জন্য স্বপ্নের মতো। এই পুরস্কার আমার পড়ার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিল। আমি বড় হয়ে দেশের সেবা করতে চাই।”
অভিভাবকের বক্তব্য এক আনন্দিত অভিভাবক বলেন, “কিশোরকন্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। সঠিক সময়ে এমন মূল্যায়ন বাচ্চাদের মনে নতুন উদ্দীপনা তৈরি করে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বিজয়ীদের মাঝে ল্যাপটপ, শিক্ষা সামগ্রী ও সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। সবশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা