June 13, 2026, 9:10 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস।

​মো:শহিদুল ইসলাম , নীলফামারী ১৬ এপ্রিল, ২০২৬

​নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাতায়াতের জন্য চালু হলো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। এখন থেকে কলেজের শিক্ষার্থীরা সরকারি এই বাসে চড়ে নির্বিঘ্নে সদর উপজেলার পলাশবাড়িস্থ ক্যাম্পাস থেকে জেনারেল হাসপাতালে যাতায়াত করতে পারবেন।

​আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে এই বাস সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।

বিআরটিসির দিনাজপুর ডিপোর এই ৫২ আসনের বাসটি প্রতিদিন ৫ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। বিশেষ করে ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য শহর থেকে ৬ কিলোমিটার দূরে যাতায়াত করতে যে চরম ভোগান্তি পোহাতে হতো, এই বাসের মাধ্যমে তার স্থায়ী সমাধান হলো।

উদ্বোধনকালে অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন:

​”আমাদের প্রায় ৩০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। এতদিন শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিআরটিসির সাথে চুক্তির মাধ্যমে আজ সেই দুর্ভোগের অবসান হলো। এটি আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।”

বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান জানান, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে এই সেবা পরিচালনা করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম।

​বাস সেবা চালু হওয়ায় খুশির জোয়ার বইছে শিক্ষার্থীদের মাঝে। ৩য় ব্যাচের এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন:

​”ব্যবহারিক ক্লাসের জন্য প্রতিদিন অটোরিকশা বা বিকল্প যানবাহনে হাসপাতালে যাওয়াটা ছিল সময়সাপেক্ষ ও ক্লান্তিকর। অনেক সময় সঠিক সময়ে ক্লাসে পৌঁছানো সম্ভব হতো না। আজ নিজেদের একটি বাস পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এখন থেকে আমরা পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনায় সময় দিতে পারব।”

​৫ম ব্যাচের আরেক শিক্ষার্থী জানান, এই বাসটি শুধু একটি বাহন নয়, বরং তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এবং নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা।

​উল্লেখ্য, নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য নিয়মিত সদর হাসপাতালে যেতে হয়। যাতায়াত ব্যবস্থা না থাকায় তারা দীর্ঘদিন ধরে একটি বাসের দাবি জানিয়ে আসছিলেন। আজকের এই উদ্বোধনের মাধ্যমে সেই দাবি পূর্ণ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা