April 17, 2026, 1:15 pm
শিরোনাম :
নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নৈতিক

মোঃ আমির হোসেন সৈয়দপুর প্রতিনিধি

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নৈতিক।

মোঃ আমির হোসেন
সৈয়দপুর প্রতিনিধি,

নীলফামারীর সৈয়দপুর শহরের কৃতি শিক্ষার্থী নাহিয়ান রহমান নৈতিক চলতি বছরের জুনিয়র বৃত্তি (অস্টম শ্রেণি) পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়েছে। সে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এই কৃতিত্ব অর্জন করেছে। একই প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে অধ্যায়ণরত।

সে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সূরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরিন দম্পতির ছেলে।

নৈতিক তার এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক, বাবা-মা ও গৃহশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সকলের দোয়া প্রত্যাশা করেছে। তার এমন ফলাফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন আনন্দিত। তারা নৈতিককে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় এবার ১৮২ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৮ জন,
সাধারণ গ্রেডে ১২৪ জন। আর সবচেয়ে বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। এই প্রতিষ্ঠানেরই ট্যালেন্টপুলে ৪৪ জন ও সাধারণ গ্রেডে ৫৮ জনসহ মোট ১০২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অবশিষ্ট ৮০ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা