April 17, 2026, 2:47 pm
শিরোনাম :
রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

রায়গঞ্জ ধানগড়া হাই স্কুল মাঠে ছোটদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ
ধানগড়া হাই স্কুল মাঠে ছোটদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ধানগড়া হাই স্কুল মাঠে ছোটদের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের মোট আয়োজন করা হয়েছিল প্রায় ১৫০ জনের জন্য, মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে ছোট-বড় সবাই
একসঙ্গে অংশ নিয়ে ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা হয় অংশগ্রহণকারীদের কাছ থেকে, যেখানে প্রত্যেকের কাছ থেকে প্রায় ১৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়। এছাড়াও এলাকার বিভিন্ন ব্যক্তি আর্থিক সহযোগিতা প্রদান করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোসাইটি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান হাসিফ, সাইফুল্লা ইবনে সাঈদ সজল, পাশাপাশি এসএসসি ব্যাচ ২০২৬, এসএসসি ২৪ সালের ও ২০২৫-এর শিক্ষার্থীরা এবং এলাকার বড়-ছোট ভাই

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি সুন্দর ও সফল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যা এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা