April 17, 2026, 2:38 pm
শিরোনাম :
রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

দক্ষিণ আইচা সোশ্যাল ওয়েলফেয়ার এর সৌজন্যে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

দক্ষিণ আইচা সোশ্যাল ওয়েলফেয়ার এর সৌজন্যে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার সোশ্যাল ওয়েলফেয়ার এর সৌজন্যে চর কুকরী মুকরী মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী এবং দারিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন দক্ষিণ আইচা থানা সোশ্যাল ওয়েলফেয়ারের উপদেষ্টা মোঃ আনিছুর রহমান
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাকিম চৌকিদার,
বিশেষ অতিথি মোঃজাহাঙ্গীর হাওলাদার, চর কুকরী মুকরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শিমুল হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুষেন দাস

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার আহ্বায়ক ও আয়কর বিশেষজ্ঞ মোঃ আব্দুর রব সবুজ, তিনি তার বক্তব্যে বলেন, দক্ষিণ আইচা থানা সোশ্যাল ওয়েলফেয়ার একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে দক্ষিণ আইচা থানার অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের উন্নয়ন নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচার ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুশৃঙ্খল, মানবিক ও উন্নত সমাজ গঠন করার চেষ্টা করছি।

আরো উপস্থিত ছিলেন,দক্ষিণ আইচা সোশ্যাল ওয়েলফেয়ার উপদেষ্টা জুলফিকার আলী,যুগ্ম আহবায়ক মোহাম্মদ আল আমিন জাবের,মোহাম্মাদ শহিদুল ইসলাম,মাওলানা মোহাম্মাদ ইউসুফ,,চর কুকরী মকরী,মাধ্যমিক বিদ্যালয়,শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা