April 17, 2026, 7:40 pm
শিরোনাম :
কবিরহাটে ১৪ বছরের কিশোরের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিমলায় দারুস সালাম নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

আবদুল হালিম জেলা প্রতিনিধি নিলফামারী

ডিমলায় দারুস সালাম নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

​আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্য শালাহাটির ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুস সালাম নূরানী ও হাফেজিয়া একাডেমি’-তে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের মেধা যাচাই ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৩১শে জানুয়ারি ২০২৬, শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
​অতিথিবৃন্দ:
উপস্থিত, ​মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব সাকওয়াত হোসেনের সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমুল ইসলাম।
অভিজ্ঞ শিক্ষক, সালহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

উপস্থিত সম্মানিত শিক্ষক জনাব, নজরুল ইসলাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এবং শালহাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পচারহাট দ্বিমুখী বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও অত্র মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আবুল কালাম বাশার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব সাজেদুল ইসলাম রাজ্জাক (স্বপন)। পুরো আয়োজনটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন দক্ষ, মেধাবী ও কমল মনের সহকারী শিক্ষক জনাব, মোঃ রাজন ইসলাম।
পাশাপাশি সহায়তা করেন আধুনিক শিক্ষায় শিক্ষিত – সহকারী শিক্ষিকা মোছা: আয়েশা সিদ্দিকা ও মোছা: মরিয়ম বেগম সহ উপস্থিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীগন।

​শিক্ষার্থীদের দক্ষতা
প্রদর্শন:
​সমাবেশের মূল আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা প্রদর্শন। দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে খুদে শিক্ষার্থীরা উপস্থিত অভিভাবকদের সামনে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করে। বিশেষ করে ছোট ছোট শিশুদের নির্ভুলভাবে জানাজা নামাজ আদায়ের দৃশ্য এবং সুন্দর হাতের লেখা দেখে উপস্থিত অভিভাবকবৃন্দ মুগ্ধ হন। আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আদব ও শিষ্টাচার শিক্ষার মান দেখে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।
​সাফল্য ও পুরস্কার বিতরণ:
​অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরে অত্র প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তরা হলো— শালহাটি এলাকার মো: মিঠু ইসলাম ও মোসা: ময়না বেগমের দুই জমজ পুত্র মো: আল-মাসুদ ও মো: আল-মামুন এবং অপর কৃতী শিক্ষার্থী আব্দুল আলিম (সিয়াম)। কৃতী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদানের পাশাপাশি মাদ্রাসার সভাপতির পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা হিসেবে ‘তওয়ালা চাদর’ উপহার দেওয়া হয়।
​অভিভাবকদের সন্তুষ্টি:
​অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে জানান, অত্যন্ত সীমিত খরচে এই মাদ্রাসায় যে উন্নত মানের সেবা ও শিক্ষা প্রদান করা হচ্ছে তা বিরল।
বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব অটো গাড়ির সুব্যবস্থা থাকায় তারা অনেক দুশ্চিন্তামুক্ত।

​সভাপতির সমাপনী বক্তব্য:
​সভাপতির বক্তব্যে জনাব সাকওয়াত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং প্রতিটি শিশুকে নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা চেষ্টা করছি আধুনিক সুযোগ-সুবিধা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্ঠানকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে। আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে আমরা আরও বড় সাফল্য অর্জন করব ইনশাআল্লাহ।”
​অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সাংবাদিকের চোখে প্রতিষ্ঠানের বিশেষত্ব
​সারাটা দিন সেখানে থেকে আমার কিছু বিশেষ পর্যবেক্ষণ লক্ষ্য করেছি যা পত্রিকার পাঠকদের জানানো প্রয়োজন:
​সমন্বিত শিক্ষা ব্যবস্থা: আরবির পাশাপাশি স্কুল লেভেলের বিষয়গুলোতে শিক্ষকদের সমান গুরুত্ব।
​নিরাপদ যাতায়াত: প্রত্যন্ত অঞ্চলে ছোট শিশুদের নিরাপত্তার কথা ভেবে নিজস্ব অটো গাড়ির সুব্যবস্থা করা একটি বড় মাইলফলক।
​দক্ষ শিক্ষক মন্ডলী: সহকারী শিক্ষক জনাব মোঃ রাজন ইসলামসহ অন্য শিক্ষক-শিক্ষিকাদের শ্রম ও ধৈর্য শিশুদের প্রতিটি আচরণে প্রকাশ পায়।
​স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা: বর্তমানে আকাশচুম্বী শিক্ষার ব্যয়ের বাজারে এই মাদ্রাসাটি অত্যন্ত সীমিত অর্থে মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে।
প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ :০১৭৪৩৪৬৫৭১৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা