September 13, 2026, 2:49 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা-৫” গ্রন্থে নির্বাচিত হয়েছেন সেরা গল্প লেখিকা ২০২৫

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা-৫” গ্রন্থে নির্বাচিত হয়েছেন সেরা গল্প লেখিকা ২০২৫

সম্মিলিত উদ্যোক্তা ফোরামের উদ্যোগে আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত যৌথ গল্পগ্রন্থ “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা-৫” এ নারী উদ্যোক্তাদের জীবনভিত্তিক গল্পের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে “সেরা গল্প লেখিকা ২০২৫”।

১৭ নভেম্বর ২০২৫ (সোমবার) বিকাল ৫টায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে শতাধিক নারী উদ্যোক্তার জমা দেওয়া গল্পের ভিত্তিতে জুরি বোর্ড পাঁচজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন।

সেরা গল্প লেখিকা ২০২৫ তালিকা
1. আরমিনা খানম – ১ম স্থান
2. রুপা পারভীন – ২য় স্থান
3. তাসনিয়া মারুফ সুমি – ৩য় স্থান
4. আমিনা খাতুন – ৪র্থ স্থান
5. প্রিয়াংকা বড়ুয়া – ৫ম স্থান

সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন,
“সকল উদ্যোক্তার গল্প পাঠ করে যাচাই-বাছাই ও বিশ্লেষণের পরই আমরা এই পাঁচজন নারী উদ্যোক্তাকে ‘সেরা গল্প লেখিকা ২০২৫’ নির্বাচিত করেছি। নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই নির্বাচন সঠিকভাবে উপযুক্ত উদ্যোক্তাদের জন্য করা হয়েছে।”

২০১৯ সালে প্রতিষ্ঠিত সম্মিলিত উদ্যোক্তা ফোরাম (সউফো) নারীদের স্বাবলম্বী করা, দক্ষতা বৃদ্ধি, আর্থ–সামাজিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের সংযোগ নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় প্রকাশ করা হয়েছে এই যৌথ গল্পগ্রন্থ।

ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম দেলোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক তানিয়া পারভীন তামান্না জানিয়েছেন, এ গ্রন্থের মাধ্যমে দেশের নারী উদ্যোক্তাদের জীবন ও সাফল্যের গল্প সাধারণ পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে এবং নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা