হাতিয়ায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন ছাত্রদলের উদোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) বিকালে তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর আলম (শাহাবুদ্দিন)-এর সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওছখালি কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল মাওলা। প্রধান বক্তা ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি মহিউদ্দিন সুমন, হাতিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাছান, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, সিনিয়র সহসভাপতি মো. ইউনুস উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ইমন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ইতিহাস, রাজনীতি ও দেশ গঠনের বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘শিক্ষা ঐক্য’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল জিয়া স্মৃতি পাঠগার তমরদ্দি ইউনিয়ন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ইতিহাস, সৃজনশীলতা ও লেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।