September 12, 2026, 2:45 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পুলিশের অভিযানে মাদকসহ রুপা বেগম (৪৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। স্থানীয়ভাবে তাকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে অভিহিত করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডোমার থানা পুলিশ। এ সময় তার বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক রুপা বেগম ছোট রাউতা কাজীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুপা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার সাজাও হয়েছে বলে জানা গেছে। তবে বিভিন্ন সময়ে কারাভোগের পর জামিনে বা মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাকে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী আটক করলেও পরবর্তীতে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ রুপা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা