September 12, 2026, 2:45 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে পবিত্র ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পীর কেবল্লা আলহাজ্ব সৈয়দ আবুল হাসান চিশতী আজমেরী রহমাতুল্লাহ আলাইহের ১৩তম ওফাত দিবস উপলক্ষে এই বিশেষ দ্বীনি মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ ও ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা মোতাবেক ২১ ও ২২ নভেম্বর ২০২৬ ইং, শনিবার ও রবিবার দুই দিনব্যাপী এই পবিত্র মাহফিলটি অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্ৰাজিতপুর মিয়াপাড়ায় অবস্থিত পবিত্র মাজার শরীফ প্রাঙ্গণে এই সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন হবে।

উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে মূল্যবান আলোচনা ও বয়ান পেশ করবেন বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের সম্মানিত খলিফাবৃন্দ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। তাঁরা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহের জীবন ও কর্মের ওপর আলোকপাত করবেন এবং ইছালে সওয়াবের তাৎপর্য তুলে ধরবেন।

মাহফিল সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের মুরিদ, ভক্ত ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মাহফিলের শেষ অংশে মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা