August 19, 2026, 9:19 am
শিরোনাম :
জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

 

সিরাজগঞ্জের রায়পগঞ্জ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা সদরের জনগণের দাবি, টিটিসি রায়গঞ্জ উপজেলা সদরেই স্থাপন করা হোক।
স্থানীয়দের দাবি, রায়গঞ্জ-তাড়াশের প্রথম সংসদ সদস্য রওশনুল হক মতি মিয়াকে ঘিরে স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস থেকেও বর্তমান সময়ে শিক্ষা নেওয়া প্রয়োজন। তাদের ভাষ্য অনুযায়ী, ধানগড়াবাসীর দাবির বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সদরে না করে অন্যত্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাবও তৎকালীন সময়ে পড়েছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
স্থানীয়রা মনে করেন, ইতিহাসের শিক্ষা হলো—জনগণের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই হয় না। তাই বর্তমানেও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে টিটিসি স্থাপনের স্থান নির্ধারণের দাবি জানানো হচ্ছে।
তাদের বক্তব্য, টিটিসি রায়গঞ্জ উপজেলা সদরের অধিকার। দীর্ঘদিনের দাবি, যোগাযোগব্যবস্থা এবং উপজেলা সদরের সার্বিক গুরুত্ব বিবেচনায় নিয়ে টিটিসি উপজেলা সদরে স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত।
স্থানীয়দের আরও দাবি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো পক্ষের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দেওয়া হোক।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে জনগণের দাবি বিবেচনা করে টিটিসি উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। উন্নয়ন হোক ন্যায্যতার ভিত্তিতে এবং সিদ্ধান্ত নেওয়া হোক জনগণের মতামতকে সম্মান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা