October 1, 2026, 10:50 am
শিরোনাম :
সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত” তীব্র নিন্দা! রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দারুণ সাফল্য

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দারুণ সাফল্য

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এতে উপজেলার মোট ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতায় ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণ ও সাফল্য ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের ছাত্রীরা জারি গান, নাচ ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।

বিভিন্ন প্রতিযোগিতায় ধানঘরা উচ্চ বিদ্যালয় একাধিক প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। এর মধ্যে কবিতা আবৃত্তি, জারি গান, নাচ, নৃত্য, কেরাতসহ বিভিন্ন ইভেন্টে তারা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে।
উল্লেখযোগ্যভাবে, মারজিয়া মেহজাবিন, নাদিরা তাবাসসুম, ফিহা, বর্ষা, অংশীদাস, মনিরা খাতুন,আনজুম ফারজানা জ্যোতি, নূহাসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা প্রথম স্থান অর্জন করে আগামী ১৪ জানুয়ারি সিরাজগঞ্জ ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিতব্য উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।

ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব মফিজ উদ্দিন বলেন,
“আমাদের ছাত্রীদের এই সাফল্যে আমি একজন ক্রীড়া শিক্ষক হিসেবে ভীষণ আনন্দিত। আশা করি জেলা পর্যায়েও তারা এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে।”

এছাড়া বিদ্যালয়ের ধর্ম শিক্ষক জনাব ইউনুস স্যার বলেন,
“আজকের এই সাফল্য দেখে আমি গর্বিত। ইনশাআল্লাহ, আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ভবিষ্যতে কেরাত ও হামদ-নাতে জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবে।”

এদিকে, ধানগড়া ফেসবুক পেজের প্রতিনিধি ও ধানগড়া ক্রিকেট একাডেমির প্রেসিডেন্ট রিফাত আহমেদ পুরো অনুষ্ঠানটি ভিডিও কাভার করেন। তিনি জানান,

আমার স্কুলে সাফল্য ভালো লাগে।
“আমার স্কুলের এমন অর্জনে আমি ভীষণ খুশি। বিশ্বাস করি তারা জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়েও এই সাফল্য ধরে রাখবে। নিজের স্কুল ভালো করলে সেটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।”

সবমিলিয়ে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের এই সাফল্য রায়গঞ্জ উপজেলাসহ পুরো এলাকায় প্রশংসিত হয়েছে এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিদ্যালয়টির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা