শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ):
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে দরগাহপাড়া যুবকদের উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার (৯ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১২ রবিউল সানি ১৪৪৮ হিজরি) এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থান, হযরত মখদুম শাহদৌলা (রহঃ) দারুল খুলুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ, দরগাহপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
সভাপতিত্ব করবেন: হযরতুল আল্লামা পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছ ও আওলাদে রাসুল (সঃ) সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক), মাদা-জিল্লুল-আলী পীর কেবলা, ইমাম বাড়ী, দরগাহপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
প্রধান অতিথি: প্রফেসর ড. এম এ মুহিত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রধান বক্তা: আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মোটিভেশনাল স্পীকার, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা ও জামাইকা ইসলাম প্রচারক শাইখ ড. মুহাম্মদ সাইফুল আজম-আজহারী (প্রেসিডেন্ট, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স ও খতিব, রাহমাতুল্লিল আলামীন জামে মসজিদ, স্ট্যামফোর্ড, আমেরিকা)।
দ্বিতীয় বক্তা: মুফতি মাওঃ মোহাম্মদ মনিরুল ইসলাম ওয়ারেছি (আরবী শিক্ষক, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কুমিল্লা, চাঁদপুর)।
তৃতীয় বক্তা: আলহাজ্জ হাফেজ ক্বারী মাওঃ মোঃ আলী আকবর (পেশ ইমাম, মখদুম শাহদৌলা জামে মসজিদ, দরগাহপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ)।
চতুর্থ বক্তা: আলহাজ্জ হযরত মাওঃ সৈয়দ আবু বক্কার সিদ্দিক (সহ-ইমাম, মখদুম শাহদৌলা জামে মসজিদ, দরগাহপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত ফরমাইবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত মাহফিলে দলমত নির্বিশেষে সকলকে যোগদানের মাধ্যমে দো-জাহানের কামিয়াবি হাসিল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের পর্দার সহিত ওয়াজ দেখার সু-ব্যবস্থা রয়েছে।