সওতুস শাবাব বাংলাদেশ-এর ২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন
আতাইকুলা থানা প্রতিনিধি
সওতুস শাবাব বাংলাদেশ-এর ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাজা মঈনুদ্দিন তামিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইস এম নাজমুস সাদাত এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ও যোগ্য ভাইয়েরা মনোনীত হয়েছেন, যারা সংগঠনের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
কমিটি গঠন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সওতুস শাবাব বাংলাদেশ যুবসমাজকে দ্বীনি আদর্শে গড়ে তোলা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি এবং দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত নেতৃত্ব সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্বশীল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়। পাশাপাশি তাদের জন্য দোয়া কামনা করা হয়, যেন আল্লাহ তাআলা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক দান করেন এবং সংগঠনকে হক ও ইনসাফের পথে পরিচালিত করার শক্তি দেন।
সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই নতুন কমিটির মাধ্যমে সওতুস শাবাব বাংলাদেশ আগামী দিনে আরও সংগঠিত, কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।