গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ’সহ “সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালন হয়েছে” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে গোপালগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ডেঙ্গু মশা নিরাময় নিশ্চিত দিবসের উদ্বোধন করেন।
“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালন” উপলক্ষে গোপালগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ডেঙ্গু মশা নিরাময় দিবসের উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী এই কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের করা উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে গোপালগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে সংযুক্ত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইহার পরে একটি র্যালি বের করেন এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ফগার মেসিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।