April 17, 2026, 11:41 am
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

লোহাগড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি

লোহাগড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগড়ায় বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে দিনভর ছিল আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবের আমেজ

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। তার দক্ষ ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি ছিল সবার কাছে প্রশংসিত। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে প্রাণ ফিরে পায় বাঙালির চিরায়ত ঐতিহ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নববর্ষ ১৪৩৩ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।”

অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “নববর্ষের এই আয়োজন শুধু উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণেই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এবং এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
উপস্থিত সাধারণ মানুষ এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ লোহাগড়ায় নববর্ষ উদযাপনকে নতুন মাত্রা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা