September 12, 2026, 5:06 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

রায়গঞ্জ উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শুভ নববর্ষ পালন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শুভ নববর্ষ পালন।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় বের করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
পাশাপাশি ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ-এর উদ্যোগেও দিনটি পালিত হয় নানা আয়োজনে। সকালে বের করা হয় বৈশাখী র‍্যালি, যেখানে ধ্বনিত হয়—
“এসো হে বৈশাখ, এসো এসো”।
কলেজের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “করাতীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী মেলা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মেলায় স্থানীয় বিভিন্ন স্টলে গ্রামীণ পণ্য ও মুখরোচক খাবারের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক। এতে নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি আগ্রহ আরও জোরদার হয়।
সব মিলিয়ে আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের মিলনমেলায় রায়গঞ্জবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা