চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফারজানা রাব্বী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিরিরবন্দর, দিনাজপুর।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চলমান কার্যক্রম, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।