August 14, 2026, 12:48 am
শিরোনাম :
বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা ফকিরহাট উপজেলায় ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির বৃক্ষরোপণ ও সচেতনতা র‍্যালি বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাসিক সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর থানাধীন ৬ নম্বর অমরপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ধানচাল শুকানোর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আশরাফুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা/সেবনরত অবস্থায় মোঃ তানভীর হাসান (২৪) ও মোঃ খোরশেদ (২৬)-কে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা কে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মোঃ তানভীর হাসানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ খোরশেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক দুইজন হলেন—মোঃ তানভীর হাসান (২৪), পিতা মোঃ আলতাফ চৌধুরী, সাং ফুলপুর, কুতুবডাঙ্গা এবং মোঃ খোরশেদ (২৬), পিতা মৃত মফিল উদ্দীন, সাং ফুলপুর, কুতুবডাঙ্গা। তারা উভয়েই চিরিরবন্দর থানার বাসিন্দা।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা