August 14, 2026, 12:48 am
শিরোনাম :
বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা ফকিরহাট উপজেলায় ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির বৃক্ষরোপণ ও সচেতনতা র‍্যালি বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা

লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা

লুৎফর সিকদার. গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আরিফ-উজ-জামান, মহোদয়ের সভাপতিত্বে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ , জনাব মোহাম্মদ হাবীবুল্লাহ মহোদয়।

উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বলেন জাতীয় সম্পদ বিদ্যুৎ সংরক্ষণে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সচেতনতা শুধু মাসিক বিল কমায় না বরং দেশের সামগ্রিক জ্বালানি সংকট মোকাবেলা ও টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখে।
শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, বিদ্যুৎ বিলের খরচ কমানো নিয়ে পর্যালোচনা করেন এবং বিদ্যুতের অপচয় রোধকরণের পাশাপাশি খরচকারী যন্ত্রের ব্যবহার কমানো সহ অফিসের কার্যক্রম শেষে বৈদ্যুতিক সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানান।
সে সাথে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করেন। অফিসের বিভিন্ন কক্ষে বিদ্যুৎ ব্যবহারে সঠিক নিয়ম অনুসরণ করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী সচেতন ও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন।

অতএব সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, নাগরিক দায়িত্ব পালন ও আইন মানার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃংঙ্খল, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা