June 13, 2026, 5:15 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জে

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জেলার ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ ও পুলিশ সদস্যবৃন্দ সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

সভায় মার্চ/২০২৬ মাসে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ মোট ০৭ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় জেলার পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ ও কর্মপরিবেশ উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব উন্নয়ন এবং করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের উপর গুরুত্বারোপ করে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।

সভা সঞ্চালনা করেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ।

কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় রুজুকৃত মামলাসমূহের কেস-টু-কেস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সভায় দায়িত্বশীলতা ও সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ইউনিট ইনচার্জদের সম্মাননা প্রদান করা হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা