August 14, 2026, 12:49 am
শিরোনাম :
বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা ফকিরহাট উপজেলায় ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির বৃক্ষরোপণ ও সচেতনতা র‍্যালি বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র

সজীব আলী

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক:

আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা এবং শরিয়ত, তরিকত, মারিফত ও হকিকত—এই চার তরিকার সমন্বিত রূহানি শিক্ষার ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ। দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি, জিকির-আযকার, ইসালে সওয়াব, মহব্বতে রাসূল (সা.) এবং রূহানি তরবিয়তের মাধ্যমে মানুষের মাঝে দ্বীন ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিয়ে আসছে এ দরবার শরিফ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মিয়াপাড়ায় অবস্থিত এ দরবার শরিফের প্রতিষ্ঠাতা ছিলেন ভারত-বাংলার অন্যতম হাদী, বহু ভাষাবিদ ও পীর কেবলা হযরত সৈয়দ আবুল হাসান চিশতী আজমেরী (রহ.)। তিনি শরিয়ত, তরিকত, মারিফত ও হকিকতের সমন্বিত শিক্ষার মাধ্যমে অসংখ্য মানুষকে দ্বীনের পথে পরিচালিত করেন এবং আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের সাধনায় উদ্বুদ্ধ করেন।
১৯৭৭ সাল থেকে এ দরবার শরিফে মহাপবিত্র উরস মোবারক, ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সূচনা হয়। প্রথমদিকে টাঙ্গাইল জেলার কালিহাতীতে এ আয়োজন অনুষ্ঠিত হলেও পরবর্তীতে পীর কেবলা সৈয়দ আবুল হাসান চিশতী (রহ.)-এর নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মিয়াপাড়ায় স্থায়ীভাবে এ আয়োজনের ব্যবস্থা করা হয়।
পীর কেবলা সৈয়দ আবুল হাসান চিশতী (রহ.) পর্দা নেওয়ার পূর্বে তাঁর একমাত্র সন্তান পীরজাদা সৈয়দ নজরুল ইসলাম শামিম চিশতী আজমেরীর হাতে খেলাফত ও দরবার শরিফ পরিচালনার দায়িত্ব অর্পণ করে যান। বর্তমানে পীরজাদা সৈয়দ নজরুল ইসলাম শামিম চিশতী আজমেরীর নেতৃত্বে দরবার শরিফের দ্বীনি ও রূহানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতি বছর ২১ ও ২২ নভেম্বর দরবার শরিফে অনুষ্ঠিত হয় বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল। এ উপলক্ষে বাংলাদেশ ও ভারত-বাংলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুরিদ, জাকের ও আশেকানে রাসূল (সা.) দরবার শরিফে সমবেত হন। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, তাফসিরুল কুরআন, হামদ, নাত, গজল, ইসালে সওয়াব এবং দেশ, জাতি ও সমগ্র উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দরবার শরিফে সাপ্তাহিক ও মাসিক মাহফিলসহ বিভিন্ন দ্বীনি ও রূহানি আয়োজনও অনুষ্ঠিত হয়ে থাকে। এসব মাহফিলে কবরবাসী মুমিন-মুসলমানদের রূহের মাগফিরাত কামনা, কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, তাফসির, হামদ, নাত ও গজলের মাধ্যমে এক পবিত্র ও নূরানি পরিবেশের সৃষ্টি হয়।
পীর কেবলা সৈয়দ আবুল হাসান চিশতী (রহ.)-এর দাওয়াতি ও রূহানি মেহনতের মাধ্যমে বহু মানুষ দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। বর্তমানে তাঁর পবিত্র মাজার শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মিয়াপাড়ায় অবস্থিত। মাজার শরিফকে কেন্দ্র করে নিয়মিত বিভিন্ন দ্বীনি মাহফিল, জিকির-আযকার ও ইসালে সওয়াবের আয়োজন হয়ে থাকে।
দীর্ঘ কয়েক দশকের পথচলায় বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি, ইসালে সওয়াব, জিকির-আযকার, আহলে বাইত ও মহব্বতে রাসূল (সা.)-এর শিক্ষা এবং রূহানি তরবিয়তের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মানুষের অন্তরে ঈমান, তাকওয়া, আদব, আখলাক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে দ্বীন ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ দরবার শরিফের অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা