April 23, 2026, 8:07 pm
শিরোনাম :
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি

লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার

রেজাউল করিম রিয়াদ লামা উপজেলা প্রতিনিধি

লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার

২৩ ফেব্রুয়ারি ২০২৬
রেজাউল করিম রিয়াদ
লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা

বান্দরবানের লামা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) লামা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মোঃ ইউছুপ মজুমদারে’র প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও শিশুদের ব্যবহার করে মানববন্ধন করার অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, লামা উপজেলার ২৯৩ নম্বর ছাগলখাইয়া মৌজার ২৫০ নম্বর হোল্ডিংভুক্ত ৩৫ শতক জমি তিনি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। একই হোল্ডিং থেকে প্রতিপক্ষ উথোয়াইগ্য মার্মার মায়ের নামে ৫ শতক জমি ক্রয় করে সেখানে বসবাস করছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউছুপ মজুমদারের অভিযোগ, সম্প্রতি উথোয়াইগ্য মার্মা তার মালিকানাধীন জমির একটি অংশ জবর দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি গত ২৫ জুন ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত বিবাদীকে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনার পরও প্রতিপক্ষ তা অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে ইউছুপ অভিযোগ করেন, প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে অনাথ আশ্রমের শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধনের আয়োজন করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি দাবি করেন, স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের তদন্ত প্রতিবেদনেও প্রতিপক্ষের

অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।
তিনি সাংবাদিকদের প্রতি নিরপেক্ষভাবে ঘটনাটি অনুসন্ধান করে প্রকৃত তথ্য গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা