April 27, 2026, 8:53 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

শফিকুল মাওলা হাতিয়া উপজেলা নোয়াখালী

শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

শফিকুল মাওলা,
নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইজদী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অপদস্থ করার অভিযোগে ইমতিয়াজ হায়দার নিশান নামে এক বখাটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

জানা যায়, গত সোমবার দুপুরে প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ইমতিয়াজ হায়দার নিশান। পরে তাকে কয়েক ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন করা হয়। বিষয়টি জানাজানি হলে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থী আব্দুল্লাহ প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নিশান উত্তেজিত আচরণ করে এবং একপর্যায়ে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে অপদস্থ করে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এবং অভিযুক্ত নিশানকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্ল্যাহ বলেন, “একজন শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের গ্রেফতার দাবি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে।”

এদিকে, নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নিশান বলেন, আমার এক ভাগ্নির সঙ্গে আব্দুল্লাহর সম্পর্ক থাকায় তাকে ডেকে এনে চড় থাপ্পর দিয়েছি। এ ঘটনায় বিদ্যালয়ে বৈঠক হয় এবং আমাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি মীমাংসাও হয়েছে। শিক্ষিকাকে নিয়ে আমি পূর্বের কিছু ঘটনার প্রসঙ্গ তুলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা