July 28, 2026, 1:48 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে দেশের অন্যান্য স্থানের মতো একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
উপজেলার ১২টি কেন্দ্রে মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সাধারণ শাখায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ৫১৯ জন, কারিগরি শাখায় ৩টি কেন্দ্রে ৪৩৫ জন এবং মাদ্রাসা শাখায় ২টি কেন্দ্রে ১ হাজার ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে মোট ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হয়।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অনুকূল পরিবেশে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা