April 17, 2026, 12:01 pm
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

চিরিরবন্দরে ফুলপুর-ধুরইল রামনবমী বারুণী মেলার শুভ উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে ফুলপুর-ধুরইল রামনবমী বারুণী মেলার শুভ উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী ফুলপুর ও ধুরইল রামনবমী বারুণী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া (এমপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়ন বিএনপি ও অমরপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মেলা উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। এলাকাবাসী জানান, রামনবমী বারুণী মেলা এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী আয়োজন। প্রতিবছর এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে আয়োজিত এ মেলায় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মেলার সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা