July 29, 2026, 6:32 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় শালিখার একটি সুসজ্জিত মঞ্চে ‘কবিতা সংসদ বাংলাদেশ’-এর আয়োজনে এই উৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথাবিরোধী কবি, দার্শনিক ও বুদ্ধিজীবী কুমার সুশান্ত সরকার, যিনি প্রথাবিরোধী লেখক সংঘ, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি। স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবিতা সংসদ বাংলাদেশ। উৎসবের সার্বিক তদারকিতে ছিলেন আহ্বায়ক কবি তপন কুমার তপু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাহিত্য বিষয়ক আলোচনা উপস্থাপন করেন কবি ও সাংবাদিক দীপক চক্রবর্তী, সভাপতি, শালিখা উপজেলা সাহিত্য পরিষদ, মাগুরা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি মোঃ কুতুবুল আলম (সহ-সভাপতি) ও কবি হারুন অর রশীদ (সাধারণ সম্পাদক), শালিখা উপজেলা সাহিত্য পরিষদ। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন কবি মোঃ আহাদুজ্জামান আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার বৃষ্টি মিনা, সাহিত্য গবেষণা সম্পাদক, কবিতা সংসদ বাংলাদেশ (কেন্দ্রীয় কমিটি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি বদিউজ্জামান সাগর, আজীবন সদস্য, কবিতা সংসদ বাংলাদেশ। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সাংবাদিক নওয়াব আলী জমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন গবেষক ও শিক্ষাবিদ ইন্দ্রনীল বিশ্বাস, সমাজসেবক শামছুর রহমান, সাংবাদিক জসিম উদ্দীন, সমাজসেবক দিলীপ সরকার, আতিয়ার রহমান, নওশের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এক মিলনমেলায় রূপ নেয়। সমাপনী বক্তব্যে আয়োজক ও স্থানীয় সুধীজনরা জানান, চণ্ডীদাস-রজকিনীর সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় সংস্কৃতির বিকাশে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। মধ্যযুগের অমর প্রেমগাঁথা ‘চণ্ডীদাস-রজকিনী’র স্মরণে আয়োজিত এই উৎসব সাহিত্যপ্রেমীদের একত্রিত করেছে। বক্তারা তাদের বক্তব্যে বাংলার লোকজ সংস্কৃতি ও কবিতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা