April 21, 2026, 9:11 am
শিরোনাম :
লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা সুন্দরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আজকে থেকে শুরু হয়েছে ” হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার হাকিমপুর এর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ বাউফলে অভিযান: গাঁজা জামালের স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক প্রধানমন্ত্রী’র বগুড়া সফর নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার (২) ​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

মাগুরা শালিখায় জুনিয়র বৃত্তি পেলো ২৮ জন,সেরা আড়পাড়া সরকারি হাই স্কুল

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধি

মাগুরা শালিখায় জুনিয়র বৃত্তি পেলো ২৮ জন,সেরা আড়পাড়া সরকারি হাই স্কুল

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা শালিখা উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় এবারও দারুণ সাফল্য অর্জন করেছে আড়পাড়া সরকারী আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করে অভিভাবক ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী সাধারণ ও ট্যালেন্টপুল—দুই ক্যাটাগরিতেই বৃত্তি অর্জন করেছে। বিশেষ করে উপজেলা এলাকার বিদ্যালয় উল্লেখযোগ্য ফলাফল করেছে।

এ বিষয়ে আড়পাড়া সরকারী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) আলী আহসান জানান, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক-অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার ফলে আমাদের বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনী মোবারক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পথ সুগম করবে। আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা