দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রাচীর ধসে আহত ৫ নারী, একজনের অবস্থা আশঙ্কাজনক
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এ সেফটি ট্যাংক খননের সময় উত্তোলিত মাটি প্রাচীরের পাশে স্তুপ করে রাখার ফলে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে প্রাচীরটি হঠাৎ ভেঙে পড়ে।
এ সময় প্রাচীরের পাশে বসে থাকা পাঁচজন নারী দেয়ালচাপা পড়েন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে বলে জানা গেছে।