April 21, 2026, 9:11 am
শিরোনাম :
লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা সুন্দরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আজকে থেকে শুরু হয়েছে ” হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার হাকিমপুর এর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ বাউফলে অভিযান: গাঁজা জামালের স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক প্রধানমন্ত্রী’র বগুড়া সফর নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার (২) ​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় বর্নি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

জসিম মুন্সি টুঙ্গীপাড়া গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বর্নি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আজ ২য় দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের শুরুতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ০৯ টা থেকে বর্নি উচ্চ বিদ্যালয়ের মাঠে ০৩ দিনব্যাপী এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্‌বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদুল হক, এডহক কমিটি, বর্নি উচ্চ বিদ্যালয়( উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জহিরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আইয়ুব আলি, অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া থানা, মো. সেলিম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টুঙ্গিপাড়া, আশীষ কুমার মজুমদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার টুঙ্গিপাড়া শিক্ষা অফিস।

এ অনুষ্ঠানে বর্নি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে পুরো স্কুলের নিজস্ব ক্যাম্পাস রঙ বেরঙের বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় শরীর চর্চা, ডিসপ্লে, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, লম্বা ও উচ্চ লাফ, দড়ি লাফ, বাজনা থামলে আসন কোথায়, যেমন খুশি তেমন সাজা, কবিতা আবৃত্তি কেরাতসহ বিভিন্ন ইভেন্ট, ও বহিরাগতদের জন্য ১৬০০ মিটার দৌড়, এ অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিদের আনন্দিত করে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক রমজান মোল্লা বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে।

প্রধান শিক্ষক রমজান মোল্লা আরো বলেন, অল্প দিন পর আমার চাকরি জীবন শেষ, তাই লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলা করানো এবং বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করাটা অতি জরুরী। তাই আমরা প্রতিবছর আমাদের বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি। যাতে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সার্বিক দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা