April 23, 2026, 4:21 pm
শিরোনাম :
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি

চিরিরবন্দরে ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণ

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণ

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট সংলগ্ন ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নিষ্ঠার সঙ্গে পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষক-কর্মচারী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
নিয়মিত কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে বৃত্তি অর্জন করছে।

স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পড়ালেখার গুণগত মানও ক্রমেই উন্নত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক
মোঃ আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন
চিরিরবন্দর উপজেলার বর্তমান বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার।

তিনি বলেন, “সুশিক্ষিত শিশুরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

প্রদীপ কুমার রায়,
প্রধান শিক্ষক, তালপুর উচ্চ বিদ্যালয় এবং দৈনিক আলোকিত সকাল-এর বিশেষ প্রতিনিধি।

জনাব মোঃ আব্দুর রহিম
চেয়ারম্যান, ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়ন ইউপি ।

জনাব মোঃ মিজানুর রহমান
অধ্যক্ষ, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

ডা. মনীন্দ্রনাথ রায়
সরকারি অধ্যাপক, হাতীবান্ধা সরকারি কলেজ, লালমনিরহাট ।

কালিপদ রায়
সহকারী অধ্যাপক, কারেন্ট হাট ডিগ্রী কলেজ।

জনাব মোঃ রাজিউল ইসলাম
প্রভাষক, দারুন ফালাহ আলিম মাদ্রাসা এন্ড বিএমটি কলেজ ।

গৌরাঙ্গ প্রসাদ রায়
প্রভাষক, আমবাড়ি মহিলা কলেজ।

জনাব মোঃ হাসিম সরকার
প্রধান শিক্ষক, ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

জনাব মোঃ আমির আলী
খতিব, কারেন্ট হাট পুরাতন জামে মসজিদ ।

জনাব মোঃ আশিকুল ইসলাম
ইউপি সদস্য, ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন ইউপি ।

জনাব মোঃ আমজাদ হোসেন
সাবেক ইউপি সদস্য, ৭ নং আউলিয়া পুকুর ইউপি ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন ছিল হৃদয়ছোঁয়া।

বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল মায়েদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি, যা অভিভাবক সচেতনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুল কখনো যৌথভাবে, কখনও ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করে।

পরবর্তীতে ২০১৮ সালে নিজস্ব জায়গায় অবকাঠামো গড়ে তুলে দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা