April 23, 2026, 4:21 pm
শিরোনাম :
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি

চিরিরবন্দরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর

৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা তুজ জোহরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চিরিরবন্দর, দিনাজপুর।

সভায় সভাপতিত্ব করেন মোঃ ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

আয়োজনে: উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, চিরিরবন্দর, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা