September 21, 2026, 10:55 pm
শিরোনাম :
গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার,,,,

নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি।

মোঃ আরিফুল ইসলাম মুরাদ

স্টাফ রিপোটার, নেত্রকোনা জেলা

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ নেত্রকোনা জেলার দূরবর্তী থানা খালিয়াজুড়ির উদ্দেশ্যে নেত্রকোনা জেলা সদর থেকে রওনা করেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল নতুন থানা ভবনের নির্মাণ কাজ তদারকি করা এবং দুর্গম এলাকায় কর্মরত অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি করা।

উল্লেখ্য যে বিগত ১০ বছরের মধ্যে খালিয়াজুরী থানায় কোনো ডিআইজির এটি প্রথম সফর। সর্বশেষ ২০১৬ সালে তৎকালীন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই থানা পরিদর্শন করেন।

চর্তুদিকে পানি দ্বারা পরিবেষ্টিত খালিয়াজুড়ি থানায় বছরে ৫ মাস নৌ-পথে, ৫ মাস সড়কপথে এবং অবশিষ্ট ২ মাস পায়ে হেটে যাতায়াত করতে হয়। নেত্রকোনা জেলা সদর থেকে সরকারি গাড়িযোগে ডিআইজি মহোদয় মদন থানার উচিতপুর ঘাটে পৌঁছান। সেখান থেকে রেসকিউ বোট যোগে নৌপথে অনেক পথ প্রদক্ষিণ করে বেলা ১২:৩০ ঘটিকায় খালিয়াজুড়ী বাজার ঘাটে অবতরণ করেন । উক্ত ঘাট থেকে ডিআইজি মহোদয় একজন সাধারণ যাত্রীর ন্যায় অটো রিক্সায় করে খালিয়াজুড়ী থানায় গমন করেন।

ডিআইজি মহোদয় থানায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাসির উদ্দিন। পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি মহোদয় খালিয়াজুড়ি থানার নির্মাণাধীন আধুনিক ভবন ঘুরে দেখেন। নির্মাণ কাজের গুণগত মান সঠিক আছে কিনা সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে তিনি পুরাতন থানা ভবন এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। থানায় কর্মরত সকল স্তরের অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং পূর্ণ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে অফিসার-ফোর্সদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম সহ জেলা পুলিশ, নেত্রকোণার ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
[20/09, 5:18 pm] সাংবাদিক ইমন রহমান ভোলা জেলা প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

বরিশাল বিভাগীয় ব্রো প্রধান :ইমন রহমান

রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন-এ ৩৪৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা