September 20, 2026, 9:16 pm
শিরোনাম :
বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন) বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আবুল কাশেমের গণসংযোগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স সৈয়দপুর মেট্রোর উদ্যোগে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার প্ল্যানিং ও মাইন্ডসেট প্রোগ্রাম অনুষ্ঠিত। কিডনিজনিত রোগে আক্রান্ত দৈনিক মানব বার্তার প্রতিনিধি মহিবুল্লাহ মেহেদী, রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা সাংবাদিকদের ‘ফ্যাসিস্টের দোসর বললেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় প্রদান ;

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় প্রদান ;

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত দুই (০২) দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৭-০৯-২০২৬ খ্রি. পুলিশ লাইন্স, ভোলায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

সমাপনী আলোচনা সভায় বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার, ভোলা প্রশিক্ষণার্থীদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশিক্ষিত পুলিশ সদস্যদের দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব ও কর্তব্য, পরিস্থিতি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরিশেষে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও দক্ষতা প্রদর্শনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা