আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী
নিজস্ব প্রতিবেদক: রকন, চাপাইনবয়াবগঞ্জ ;
খাজানগর সিদ্দিকিয়া খানকাহ শরীফ-রেছালত মঞ্জিল, দ্বীপচর রোড, বলরামপুর পাবনা,পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী (মু,জি,আ) হুজুর-কে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য হিসেবে অনুমোদন প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় পরিষদের অনুমোদিত তালিকায় সম্মানিত পীর কেবলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।
হুজুর কেবলাকে এ সম্মানিত দায়িত্বে অনুমোদন দেওয়ায় তাঁর ভক্ত-মুরিদান, আশেকান ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা হুজুর কেবলাকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, হুজুর কেবলায়ের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা রাজশাহী বিভাগে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক হবে।