ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক
ভোলা জেলা প্রতিনিধিঃ মীর শাহীন।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছারের পিপিএম (বার) সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার তত্ত্বাবধানে ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
১২ মার্চ বিকাল ০৪ ঘটিকার সময় বোরহানউদ্দিন থানাধীন পক্ষীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউ ও লক্ষী নারায়ন মন্দিরের পশ্চিম পাশে মোসলেউদ্দিনের ভাড়া করা বসত ঘরের সামনের কক্ষ থেকে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ আঃ রব মুন্সি (৫০), পিতা- হাবিবুর রহমান, মাতা- রিজিয়া বেগম, সাং- পক্ষীয়া ৭নং ওয়ার্ড।
২। মোঃ নাগর মাল (৫০), পিতা- মৃত আঃ মালেক, মাতা- আঞ্জু বিবি, সাং- টগবী ০২নং ওয়ার্ড।
৩। মোঃ মোসলেউদ্দিন (৩৫), পিতা- মৃত আঃ আলী, মাতা- মৃত সামারক বানু, সাং- পক্ষীয়া ৭নং ওয়ার্ড, সর্ব থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।
এ সময় তাদের নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।