September 12, 2026, 9:45 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা

নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে পানি আনতে যাওয়ার সময় জোরপূর্বক ঘাসের জমিতে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেন খেয়া ঘাটের মাঝি এশার উদ্দিন প্রামাণিক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের করতোয়া নদীর শ্রীফলতলা খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত খেয়াঘাটের মাঝি এশার উদ্দিন প্রামানিককে (৪০) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার এশার উদ্দিন প্রামাণিক উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের ছেলে এবং শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি।

অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার পথে খেয়া ঘাটের মাঝি এশার উদ্দিন প্রামাণিক জোরপূর্বক নেপিয়ার ঘাসের জমিতে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে। এছাড়া তার মোবাইল ফোনে এই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়ি ফিরে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের পরামর্শক্রমে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

বুধবার (৪ মার্চ) বিকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূ নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি এশার উদ্দিনকে গ্রেফতার করেছে। গ্রেফতার এশার উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে। বিকেলে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা