September 13, 2026, 3:09 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত ১

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত ১

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইল বিস্ফোরণে আব্দুর জব্বার (৫৩) নামে এক বাংলাদেশি কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুর জব্বার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কয়েকজন বাংলাদেশি কাঠুরিয়া জীবিকার তাগিদে মিয়ানমারের ভেতরে কাঠ সংগ্রহ করতে গেলে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে আব্দুর জব্বার গুরুতর আহত হন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, বিস্ফোরণে আব্দুর জব্বারের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। তবে সেখানে ল্যান্ডমাইন থাকার আশঙ্কা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা