তারেক রহমানের বগুড়া সফর সফল করতে সিরাজগঞ্জে বিএনপির ঐক্যবদ্ধ প্রস্তুতি,প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর আসন্ন বগুড়া জেলা সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার একটি বড় সুযোগ। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সফর সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
উল্লেখ্য: সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নানা প্রস্তাবনা দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।