July 29, 2026, 6:24 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

লোহাগাড়ায় রেকর্ড ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ মিনিট বিদ্যুৎ—তাও টুকরো টুকরো, চরম ভোগান্তিতে জনজীবন

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ায় রেকর্ড ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ মিনিট বিদ্যুৎ—তাও টুকরো টুকরো, চরম ভোগান্তিতে জনজীবন

নরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত ১৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে, তাও একটানা নয়—৩ থেকে ৫ মিনিট করে কয়েক দফায় এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমন পরিস্থিতিতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা। দিন-রাত মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

স্বাস্থ্যসেবা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল বিদ্যুতের অভাবে জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে। জেনারেটরের সীমিত সক্ষমতায় সব সেবা সচল রাখা সম্ভব হচ্ছে না, ফলে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেমে এসেছে স্থবিরতা। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ক্লাস করতে পারছে না। বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে পরীক্ষার্থীরা পড়েছে চরম দুশ্চিন্তায়।
মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও বিদ্যুতের অভাবে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় দেখা দিয়েছে নানা সমস্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা