April 17, 2026, 10:33 am
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন বেপারী

নিউজ ডেস্ক:

নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন বেপারী

নিউজ ডেস্ক:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের সর্বসাধারণসহ দেশ-বিদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো.হেমায়েত উদ্দিন বেপারী।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পহেলা বৈশাখ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করে।’

তিনি আরও বলেন, ‘নতুন বছরের আগমনে আমরা নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। অতীতের সব দুঃখ-কষ্ট ও ব্যর্থতা ভুলে গিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয় এই সময়টিতে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। নতুন বছর ব্যক্তি ও জাতীয় জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

হেমায়েত উদ্দিন বেপারী দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকায় একটি পরিচিত ও আস্থার নাম হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি বর্তমানে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

তিনি শারিকতলা ইউনিয়নের সর্বসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। সবাইকে জানাই শুভ নববর্ষ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা